অস্ট্রেলিয়াকে  হোয়াইটওয়াশ করল পাকিস্তান

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

প্রকাশিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে অজিদের রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করেছে সালমান আলি আঘার দল।

লাহোরে তৃতীয় টি-টুয়েন্টিতে ১১১ রানে অস্ট্রেলিয়াকে হারায় পাকিস্তান। টি-টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি রানে জয়ের রেকর্ড এটি।আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের, ২০০৫ সালে ১০০ রানে জিতেছিল তারা।

ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০২ রানের সংগ্রহ গড়ে তারা। জবাবে নেমে ১৬.৫ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

পাকিস্তান ব্যাটারদের মধ্যে ফিফটি করেছেন দুজন। ৬ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৫৬ রান করেন সাইম আইয়ুব। ৩ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৫০ রানে অপরাজিত ইনিংস খেলেন বাবর আজম। ২ চার ও ৫ ছক্কায় ১৯ বলে ৪৬ রান করেন শাদাব খান। এছাড়া খাজা নাফে করেন ১২ বলে ২১ রান।

অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে বেন ডারশুইস নেন ২ উইকেট।

রানতাড়ায় পাঠিয়ে অজি ব্যাটারদের বিধ্বস্ত করেন পাকিস্তান বোলাররা। ৪ ওভারে ১৮ রানে ৫ উইকেট নেন মোহাম্মদ নাওয়াজ। এছাড়া শাহিন শাহ আফ্রিদি ২ উইকেট এবং আবরার আহমেদ ও নাসিম শাহ নেন একটি করে উইকেট।

অজি ব্যাটারদের মধ্যে ২৩ রান করেন মার্কাস স্টয়নিস। ক্যামেরন গ্রিন ২২ এবং জশ ফিলিপ ১৪ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

logo
The Metro TV | দ্য মেট্রো টিভি | The Metro TV Bangladesh | Bangla News Today | themetrotv.com |The Metro TV News
themetrotv.com