ইন্টারনেটই জীবন, ইন্টারনেটেই জীবন নাশ

ইন্টারনেটই জীবন, ইন্টারনেটেই জীবন নাশ

কর্ম ও বিনোদনের প্রধান মাধ্যম হয়ে ওঠা প্রযুক্তিই এখন বিপদের প্রধান বাহক
প্রকাশিত: 

আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে আমরা সক্রিয় হচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

দৈনন্দিন জীবন ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের সচেতনতা ও সরব দৃষ্টিভঙ্গির চরম ঘাটতি রয়েছে। যার ফলে, ফেইসবুক, টিকটক, ইন্সটাগ্রামসহ ইউটিউবের মতো প্লাটফর্মেও মৌলিক নিরাপত্তা ঘাটতি চরমে উঠেছে। 

যার ফলে বিনোদন উপভোগকে ছাপিয়ে ব্যহত হচ্ছে সুস্থ-সুন্দর জীবন-যাপন ও সামাজিক মর্যাদা। এমনকি আত্মহত্যার কারণ হিসেবে সবচেয়ে বেশি দায়ী হয়ে দাঁড়িয়েছে এই প্রযুক্তির অজানা অন্ধকার দিকসমূহ।

সুতরাং, তথ্য-প্রযুক্তির এই সামুদ্রিক যুগে প্রতি পদক্ষেপে আমাদের সচেষ্ট থাকা উচিৎ কিছু উদ্বেগ  এবং সুরক্ষা পদক্ষেপ সম্পর্কে। 

চলুন দেখে নিই-

মূল উদ্বেগসমূহ-

  • ভুয়া সংবাদ ও গুজব:

ইউনিসেফের এক জরিপে দেখা গেছে, বাংলাদেশের দুই-তৃতীয়া তরুণ ব্যবহারকারী ভুয়া সংবাদ ও গুজবকে সামাজিক মাধ্যমে মানসিক চাপের সবচেয়ে বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন।

  • সাইবার বুলিং ও হয়রানি:

অনলাইন হয়রানি একটি গুরুতর সমস্যা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তদন্তে দেখা গেছে, অনলাইন হয়রানি ও বুলিংয়ের শিকার ৮০% ভুক্তভোগীই ১৪ থেকে ২২ বছর বয়সী নারী।

  • ব্যক্তিগত তথ্যের অপব্যবহার (ডেটা প্রাইভেসি):

অনেক ব্যবহারকারীই ব্যক্তিগত তথ্য শেয়ার করার ঝুঁকির ব্যাপারে সচেতন নন। হ্যাকাররা ব্যক্তিগত ছবি বা তথ্য ব্যবহার করে ভুয়া প্রোফাইল তৈরি করে এবং ব্ল্যাকমেইলিং করে থাকে।

  • মানসিক স্বাস্থ্য ও আসক্তি:

অতিরিক্ত সামাজিক মাধ্যম ব্যবহার মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এটি উদ্বেগ, বিষণ্ণতা, ঘুমের সমস্যা এবং একাকীত্বের অনুভূতি বাড়িয়ে দেয়।

  • বাস্তব জীবনের ঝুঁকি: 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে বাস্তব জীবনে ঘটে যাওয়া অপরাধের ঘটনাও ঘটেছে, যেমন ধর্ষণের পর হত্যা।

সুরক্ষা পদক্ষেপ-

ব্যবহারকারীদের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা । কিছু মৌলিক নিরাপত্তা টিপস মেনে চললে এই ঝুঁকিগুলো কমানো সম্ভব-

  • গোপনীয়তা সেটিংস (Privacy Settings) ব্যবহার করুন:

সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিটি অ্যাকাউন্টের প্রাইভেসি সেটিংস শক্তিশালী করুন। আপনার পোস্ট, ছবি বা ব্যক্তিগত তথ্য কে দেখতে পারবে, তা সীমাবদ্ধ করুন।

  • শক্তিশালী পাসওয়ার্ড ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA):

শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করুন এবং বাড়তি নিরাপত্তার জন্য টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন।

  • অপরিচিতের বন্ধুত্ব গ্রহণ না করা:

অপরিচিত বা সন্দেহজনক প্রোফাইল থেকে আসা বন্ধুত্বের অনুরোধ গ্রহণ করা থেকে বিরত থাকুন।

  • সচেতন থাকুন: 

অনলাইনে দেওয়া আপনার তথ্যের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার অবস্থান, আর্থিক তথ্য বা অন্যান্য সংবেদনশীল তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন।

  • অপ্রত্যাশিত লোভনীয় অফার:

হঠাৎ  টাকা পাওয়া বা অফার পাওয়ার মেসেজে দেওয়া লিংক থেকে সবসময়ই সচেষ্ট থাকতে হবে। এমন লিংকে ক্লিক করা মাত্রই আপনার ডিভাইসের সকল এক্সেস পেয়ে যাবে হ্যাকার

  • আইনি সহায়তা নিন:

যদি কোনো হয়রানি বা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হন, তাহলে দেরি না করে বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম হেল্প ডেস্কে অভিযোগ করুন বা আইনি সহায়তা নিন।

<div class="paragraphs"><p>এধরনের মেসেজ থেকে দূরে থাকুন</p></div>

এধরনের মেসেজ থেকে দূরে থাকুন

সর্বোপরিঃ

সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিরাপদ রাখতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি।

 ডিজিটাল সাক্ষরতা (Digital Literacy) বাড়ানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবার থেকে উদ্যোগী হতে হবে, যাতে নতুন প্রজন্ম ও সব ব্যবহারকারী একটি নিরাপদ ডিজিটাল জীবন উপভোগ করতে পারেন।